রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর আলম গ্রেপ্তার, অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের।

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও পাঁচলাইশ থানা পুলিশ।

জাহাংগীরের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাংগীরের বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য নিষিদ্ধ রাজনৈতিক দলের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত এসপির ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মামলার এজাহারে ডিসেম্বরে জনগণের মাঠে নামার বিষয়ে তার পাঠানো বার্তার উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন