রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্বাধীনতার ইতিহাস আড়ালে রয়ে গেছে: স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ

স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলেছেন।

স্বাধীনতার ইতিহাস আড়ালে রয়ে গেছে: স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ ২৪–এর গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের পক্ষ নেওয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে ভেটারান্স ডের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

স্পিকার বলেন, '৭১ এ স্বাধীনতার অনেক ইতিহাস আড়ালে রয়ে গেছে।' মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদান তুলে ধরে তিনি বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে প্রমাণ করেছে তারা কতটা দক্ষ ও সাহসী।'

তিনি উল্লেখ করেন, '৭১ এর মতো ২০২৪ এ এদেশের মানুষ আরেকবার তাদের সাহসিকতার পরিচয় দিয়েছে।' গণতন্ত্র অবরুদ্ধ না হওয়ার জন্য সকলকে গণতান্ত্রিক ধারা বজায় রাখার আহ্বান জানান তিনি।

স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করেন যে, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তারা দেশের কল্যাণে পাশে থাকবেন। অনুষ্ঠানে তিনি ভেটারানদের হাতে পদক তুলে দেন।

বিজ্ঞাপন