বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

ফরিদপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনা তলা এলাকায় চাঁপা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং অন্যজন বরিশালের গোরনদী এলাকার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই কাজী ওবায়দুল কবির জানান, নিহতরা ঢাকা থেকে মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিলেন। তারা বাবনাতলা নিকট পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের সাথে মুখোমুখি ধাক্কা লেগে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়।

দুর্ঘটনার পর বাসটি আধা কিলোমিটার দূরে চলে আসে। পুলিশ বাসটি আটক করেছে, তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। এসআই কাজী ওবায়দুল কবির জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন