রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টেকনাফে উদ্ধার শতাধিক আইইডি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম

টেকনাফে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে শতাধিক আইইডি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম।

টেকনাফে উদ্ধার শতাধিক আইইডি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ নভেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। বিজিবির কক্সবাজার রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ইলেকট্রিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র। এছাড়া, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণও উদ্ধার করা হয়েছে।

কমান্ডার আনোয়ার উল আলম জানান, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ বিশেষ অভিযানে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন