বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

টেকনাফের হ্নীলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেস্টুরেন্ট ও এজেন্ট ব্যাংকসহ অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে বাজারের একটি মার্কেটে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্র লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সাথে সাথে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বালু-পানি নিয়ে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। তাদের সমন্বিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মার্কেটের একটি রঙের দোকানে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। তাদের ধারণা, অসাবধানতাবশত সেখান থেকেই শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

অগ্নিকাণ্ডের ফলে রেস্টুরেন্ট, এজেন্ট ব্যাংকের শাখা ও বিভিন্ন মুদি-মনোহারি দোকানসহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বাজারের অন্যান্য অংশ রক্ষা পেয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সম্পন্ন হওয়ার পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।

বিজ্ঞাপন