বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার

খুলনার জেলখানা ঘাটে ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবির ঘটনায় ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।

খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার

খুলনার জেলখানা ঘাটে ফেরির সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার অভিযানে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রূপসার পাড় থেকে জেলখানা ঘাটে আসছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসছিল একটি ফেরি। নদীর মাঝামাঝি স্থানে দুটি যানের মধ্যে সংঘর্ষ ঘটে।

এতে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর নদী থেকে ৩৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় জড়িত ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে।

বিজ্ঞাপন