বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
জাতীয়

পাবনায় হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কায় এক যুবক নিখোঁজ

পাবনায় হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কায় এক যুবক নিখোঁজ, উদ্ধার হয়েছে দুজন।

পাবনায় হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কায় এক যুবক নিখোঁজ

পাবনার ঈশ্বরদীর পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ট্রলারের ধাক্কায় এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত ট্রলারে করে রাজশাহীতে পিকনিকে গিয়েছিলেন। পিকনিক শেষে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এ ঘটনায় তিনজন নদীতে পড়ে যান।

ঈশ্বরদী নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার অভিযানে লিটন (৩৮) ও ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে রকি (২২) নামে এক যুবক এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ রকি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে। উদ্ধার হওয়া লিটন একই এলাকার বিদ্যুতের ছেলে এবং ওয়াহাব কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা।

লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন