রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজবাড়ীতে পদ্মার পানি বাড়লেও বিপৎসীমার নিচে

রাজবাড়ীতে পদ্মার পানি বেড়েছে, তবে বিপৎসীমার নিচে রয়েছে।

রাজবাড়ীতে পদ্মার পানি বাড়লেও বিপৎসীমার নিচে

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেলেও জেলার তিনটি গেজ স্টেশন পয়েন্টে এখনও বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ১ সেন্টিমিটার এবং জেলা সদরের মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে দৌলতদিয়ায় পানি বিপদসীমার ৫১ সেন্টিমিটার, মহেন্দ্রপুরে ১৮২ সেন্টিমিটার এবং সেনগ্রামে ৩৫ সেন্টিমিটার নিচে রয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তাজমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজবাড়ীতে পদ্মা নদীর অংশে পানি বাড়লেও কোথাও বিপদসীমা অতিক্রম করেনি এবং কোনো অঞ্চল প্লাবিত হওয়ার খবরও পাওয়া যায়নি।

এদিকে, পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও জেলার কোথাও বন্যা পরিস্থিতি দেখা দেয়নি। তবে গোয়ালন্দের দেবগ্রামের মুন্সিবাজার এলাকায় কিছুটা ভাঙন দেখা দিয়েছে।

পদ্মা নদীর পানি পরিমাপের জন্য রাজবাড়ীর জেলা সদরের মহেন্দ্রপুর, পাংশার সেনগ্রাম ও গোয়ালন্দের দৌলতদিয়ায় তিনটি পৃথক গেজ পয়েন্ট রয়েছে।

বিজ্ঞাপন