বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজবাড়ীতে দুটি বাঘাইড় বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায়

রাজবাড়ীতে দুটি বাঘাইড় মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায়।

রাজবাড়ীতে দুটি বাঘাইড় বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায়

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া বিশাল আকৃতির দুটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকায়। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের এক মাছ ব্যবসায়ী এ তথ্য জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলেদের জালে ধরা পড়ে ২৬ কেজি ও ৩২ কেজি ওজনের দুইটি বাঘাইড়। পরে ২৬ কেজির বাঘাইড়টি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ২০০ টাকায় এবং ৩২ কেজির বাঘাইড়টি ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৭০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ীরা জানান, এই ধরনের বাঘাইড় মাছ সাধারণত পদ্মা নদীতে পাওয়া যায় এবং এর চাহিদা স্থানীয় বাজারে বেশ ভালো। তারা আশা করছেন, ভবিষ্যতে আরও বড় আকৃতির মাছ ধরা পড়বে।

বিজ্ঞাপন