সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৭ জন আটক

রাজবাড়ীতে পদ্মা নদীতে ইলিশ শিকার করার অভিযোগে ৭ জেলে আটক।

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৭ জন আটক

রাজবাড়ীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ৭ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ওসি ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেন।

নৌ-পুলিশ জানায়, মা ইলিশ রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর, কলাবাগানসহ তিনটি পয়েন্টে অভিযান চালানো হয়।

অভিযানের সময় ইলিশ শিকারের অভিযোগে ৭ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ কেজি ইলিশ মাছ ও ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ।

আটক ৭ জনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন