মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজবাড়ীতে এক হাজার মিটার অবৈধ কা‌রেন্ট জালসহ মৎস্য শিকারি আটক

রাজবাড়ীতে অবৈধ কা‌রেন্ট জালসহ মৎস্য শিকারি আটক।

রাজবাড়ীতে এক হাজার মিটার অবৈধ কা‌রেন্ট জালসহ মৎস্য শিকারি আটক

রাজবাড়ী জেলার গোয়ালন্দে দৌলতদিয়া পদ্মা নদী থেকে এক হাজার মিটার অবৈধ কা‌রেন্ট জালসহ নুর ইসলাম মন্ডল (৫৭) নামের এক মৎস্য শিকারিকে আটক করেছে নৌ-পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এই তথ্য জানান। আটককৃত নুর ইসলাম মন্ডল দৌলতদিয়ার সাত্তার মেম্বার পাড়ার মৃত আকবর মন্ডলের ছেলে।

নৌ-পুলিশ জানায়, বিকালে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের বিপরীতে পদ্মানদীতে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ কা‌রেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে নুর ইসলাম মন্ডলকে আটক করা হয়।

আটকের পর তার বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বিজ্ঞাপন