রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
অপরাধ

গাজীপুরে সিএনজি ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

গাজীপুরে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

গাজীপুরে সিএনজি ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের মেদি আশুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বংখুরি গ্রামের হাশেম মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪৫), একই গ্রামের নাসিমা বেগম এবং তার ছেলে আসাদুল (১৮)। অপর নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। মেদি আশুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ফিরোজা বেগম নিহত হন।

এ সময় অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে মারা যান আসাদুলের মা নাসিমা বেগম ও অপর এক অজ্ঞাত পুরুষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে আসাদুলের মা নাসিমা বেগম মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন