রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
অপরাধ

নারায়ণগঞ্জে মাদক বিরোধে যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জে মাদক বিরোধের জেরে যুবক শুভ দাসকে গুলি করে হত্যা করা হয়েছে।

নারায়ণগঞ্জে মাদক বিরোধে যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে শুভ দাস নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সোয়া ১টার দিকে স্থানীয়রা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

নিহত শুভ দাসের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মতলব বাজার এলাকায়। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে অন্তত ৪-৫টি মামলা রয়েছে। মরদেহ তল্লাশি করে বেশ কিছু ইয়াবাও পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কারবার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন