রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে পুলিশ একটি মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।
মরদেহটি উদ্ধারের সময় নিহত ব্যক্তির পরনে ছিল নীল রঙের শার্ট ও লুঙ্গি। পুলিশ জানিয়েছে, নিহতের মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ছিল। তাদের মতে, আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহটি এখানে ফেলা হয়েছে।
পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মরদেহটি কিভাবে এবং কখন এখানে আনা হয়েছে, তা তদন্ত করবে। বর্তমানে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।