শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
অপরাধ

নেত্রকোণায় সরকারি চাল পাচারের সময় দুই হ্যান্ডট্রলি জব্দ

নেত্রকোণায় সরকারি চাল পাচারের সময় দুই হ্যান্ডট্রলি জব্দ, দুই চালক আটক।

নেত্রকোণায় সরকারি চাল পাচারের সময় দুই হ্যান্ডট্রলি জব্দ

নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশের অভিযানে আটক করা হয় দুই চালককে। আটককৃতরা হলো উপজেলার দেওসহিলা গ্রামের আবু কালামের ছেলে মামুন মিয়া (২৮) এবং একই গ্রামের আব্দুল হকের ছেলে আকার উল্লাহ (২৪)।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম জানান, ফতেপুর গ্রামের দিক থেকে সরকারি চাল বোঝাই দুটি হ্যান্ডট্রলি মদন উপজেলা সদরের দিকে আসছে—এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে।

রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলি দুটি আটক করে পুলিশ তল্লাশি চালায় এবং ১০০ বস্তার মতো সরকারি চাল জব্দ করে।

ওসি বলেন, আটক চাল, হ্যান্ডট্রলি দুটি এবং দুই চালককে থানায় আনা হয়েছে। বর্তমানে চালের সঠিক পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম নাদির হোসেন শামীম জানান, ‘সরকারি চাল পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন