শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
অপরাধ

রাজধানীতে শতাধিক রুটে প্রকাশ্যে মাদক বিক্রি

রাজধানীতে মাদক বিক্রির চিত্র উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

রাজধানীতে শতাধিক রুটে প্রকাশ্যে মাদক বিক্রি

রাজধানী ঢাকায় মাদক বিক্রি ও সেবনের চিত্র উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ১০০টির বেশি রুটের মাধ্যমে রাজধানীতে ইয়াবা, আইস, এলএসডি, হেরোইন এবং ফেনসিডিল ঢুকছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবন এবং বিক্রয়।

অনুসন্ধানে জানা গেছে, ঢাকায় অন্তত আড়াইশ স্পট চিহ্নিত হয়েছে যেখানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। বিশেষ করে মোহাম্মদপুর মাদকের সবচেয়ে বড় হটস্পট হিসেবে পরিচিত। এখানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে অবাধে চলছে মাদক বিক্রি ও সেবন, যা নিয়ে আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা।

রাজধানীর বিভিন্ন রেললাইন এবং বস্তি এলাকায়ও মাদক বিক্রির চিত্র একই। কারওয়ান বাজার, ফার্মগেট, মগবাজার, মালিবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, মহাখালীসহ আশপাশের রেললাইনে মাদক বিক্রি হচ্ছে। তেজগাঁওয়ে সবজির আড়ালে এবং প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে।

সরকারি সংস্থার তথ্য অনুযায়ী, রাজধানীতে অন্তত ২৫০টি মাদক স্পটে হাজারের বেশি মাদক কারবারী সক্রিয় রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, "আমাদের সক্ষমতা মাত্র ৩ হাজার জন। বাংলাদেশে মাদক ব্যবসায়ী, সেবনকারী, এবং কারবারির সংখ্যা লাখ লাখ।"

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন) মহিদুল ইসলাম বলেন, "মাদকের বিস্তার রোধে আমাদের সক্ষমতা রয়েছে।" পুলিশের মতে, মাদকসেবীদের একটি বড় অংশ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।

বিজ্ঞাপন