শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাদারীপুরে পুলিশের পিকআপ উল্টে নিহত ১, আহত ১০

মাদারীপুরে পুলিশের পিকআপ উল্টে ১ পুলিশ সদস্য নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

মাদারীপুরে পুলিশের পিকআপ উল্টে নিহত ১, আহত ১০

মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে ১ পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, দুপুর ৩টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম আব্দুস সালাম, তিনি শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক জানান, শিবচর থানায় দায়ের একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে ৪ আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে আসামি বহনকারী পিকআপ গাড়িটি শিবচর থানার দিকে ফিরছিলো। পখিরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাস্তা পারাপার হতে গিয়ে পথচারী এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পিকআপটি।

দুর্ঘটনার সময় বেপরোয়া গতির কারণে পিকআপটি সড়কে উল্টে যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুস সালামের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৪ আসামি, ৪ পুলিশ সদস্য এবং ২ পথচারী রয়েছেন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় সবাইকে ঢাকা মেডিকেল কলেজ ও রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন