সাতক্ষীরা সদরের চৌবাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আরিফুল ইসলাম (৩১), তিনি সাতক্ষীরা থানার চৌবাড়িয়া গ্রামের জয়নাল সরদারের ছেলে।
সাতক্ষীরা র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, আটককৃত আরিফুল ইসলামের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আইনগত পদক্ষেপের জন্য অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তিকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ পণ্য উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।