শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, অভিযোগ দুর্নীতি ও পালানোর

৩ পুলিশ কর্মকর্তাকে দুর্নীতি ও পালানোর অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, অভিযোগ দুর্নীতি ও পালানোর

অসদাচরণ ও দুর্নীতি, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি এবং পালানোর অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নেত্রকোনার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম এবং পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালাল।

মোহাম্মদ রোকনুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি এক ব্যক্তিকে পুলিশের এসআই পদে চাকরি দেওয়ার জন্য ১৭ লাখ টাকা দাবি করেন। এ বিষয়ে তদন্তে তার বিরুদ্ধে ৫ লাখ ৫০ হাজার টাকা গ্রহণের প্রমাণ পাওয়া যায়। ২০২১ সালে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং তিনি দ্বিতীয়বার নোটিশের জবাব দেননি।

এএসপি মো. হাবিবুল্লাহ দালাল ২০২৫ সালের ২২ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ছুটি ভোগের পর কর্মস্থলে যোগ দেননি। সরকারি অনুমতি ছাড়া অনুপস্থিতি ৬০ দিনের বেশি হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলামেরও অনুপস্থিতি ৬০ দিনের বেশি হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তিনি কোনো নোটিশের জবাব দেননি।

রাষ্ট্রপতির অনুমোদনের পর তিনজনেরই চাকরি থেকে অপসারণ ও বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন