শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমান (৫৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

পুলিশের সূত্রে জানা গেছে, ছায়েদুর রহমানের তিন কন্যার মধ্যে দুইজন ঢাকায় বসবাস করেন এবং একজন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। ঘটনার সময় তাঁর স্ত্রী ও কন্যা কেউ বাসায় ছিলেন না।

পুলিশের তদন্তে জানা যায়, ছায়েদুর রহমানের স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে ফোন করেছিলেন। এছাড়া সন্ধ্যায় তিনি সহকর্মীদের সাথে আড্ডা দিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন