সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
অপরাধ

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকার বিদেশি পণ্য আটক

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে সিআইআইডির অভিযানে কোটি টাকার বিদেশি পণ্য আটক হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকার বিদেশি পণ্য আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এর অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক করা হয়েছে।

সোমবার ও মঙ্গলবার আলাদা আলাদা অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইলের যন্ত্রাংশ, বিদেশি মদ, ওষুধ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সিআইআইডি সূত্রে জানা গেছে, আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের এসভি ৮০৪ ফ্লাইটে সৌদি আরব থেকে ঢাকায় আসা দুই যাত্রী এবং ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি ৩৩৯ ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজ তল্লাশি চালিয়ে এসব বিদেশি পণ্য আটক করেন সিআইআইডি'র কর্মকর্তারা।

বিজ্ঞাপন