শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে নিহত ১, আহত ১০

মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে এক সদস্য নিহত, আহত ১০।

মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে নিহত ১, আহত ১০

মাদারীপুরে পুলিশের একটি পিকআপ গাড়ি উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার গজারিয়া ইউনিয়নের পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূঁইয়ার ছেলে। তিনি শিবচর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শিবচর থানার একটি পুলিশবাহী পিকআপ মাদারীপুর আদালতে আসামি রেখে শিবচরের দিকে ফিরছিল। পথে পখিরা গ্রামে পৌঁছালে ৭ বছর বয়সী ইমা আক্তার ও তাঁর বাবা ইব্রাহিম সরদারকে সাইড দিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে পড়ে।

এ ঘটনায় পুলিশ সদস্য আবদুস সালাম গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও চার পুলিশ সদস্যসহ স্থানীয় পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটি একটি শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছে।’

বিজ্ঞাপন