শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
অপরাধ

রাউজানে যুবদল কর্মী মো. করিমকে হত্যা

রাউজানে যুবদল কর্মী মো. করিমকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

রাউজানে যুবদল কর্মী মো. করিমকে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় এক যুবদল কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. করিম, তিনি মোহাম্মদ শফির ছেলে। স্থানীয়রা জানান, করিম যুবদল কর্মী ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, করিম স্থানীয় বাজারে ছিলেন। এসময় দুবৃর্ত্তরা রাস্তার ওপরে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা করিমের মাথা ও ঘাড়ে কুপিয়ে জখম করে এবং পায়ে গুলি করে।

ওসি জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এই ঘটনার পর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জনগণ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন