মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে নিহতের বড় ভাই মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এ হত্যা মামলা করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, মাসুদুল হক চৌধুরী খুনের ঘটনায় সোমবার মধ্য রাতে নিহতের পরিবার থানায় মামলা করেছে। মামলা নম্বর-১৪। ঘটনার পর সন্দেহভাজন মুহাম্মদ জাকির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্টদের ধরতে অভিযান চলছে।

এর আগে, গত শনিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। সিএনজিচালিত অটোরিকশায় আসা ছয় থেকে সাতজনের একদল দুর্বৃত্ত প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়।

নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল ইসলাম চৌধুরীর ছোট ভাই এবং বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে।

বিজ্ঞাপন