মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা

বেনজীর আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। তার বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাযজ্ঞ, গুম, ক্রসফায়ারের নামে হত্যাসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।

সোমবার নিজের দপ্তরে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বেনজীর আহমেদ ডিএমপি কমিশনার, র‍্যাবের ডিজি ও পুলিশের আইজি হিসেবে দায়িত্ব পালনকালে সম্পত্তি গড়ার পাশাপাশি গুম-খুনের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

প্রসিকিউটর আরও জানান, আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনে বেনজীরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। টেকনাফের কমিশনার একরামকে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা, র‍্যাবের টি.এফ.আই সেলে গুমের মামলা, এবং শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মতো অন্তত ১০টি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

বেনজীরকে দেশে আনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কঠোরভাবে বিচারের মুখোমুখি করা হবে। শাপলা চত্বর হত্যাযজ্ঞসহ অন্যান্য অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে এবং শিগগিরই প্রতিবেদন দেওয়া হবে।

বিজ্ঞাপন