সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আ.লীগের আমলে ২৫১ জন গুমের ঘটনায় তদন্ত শুরু

আ.লীগ সরকারের আমলে ২৫১ জন গুমের ঘটনায় তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আ.লীগের আমলে ২৫১ জন গুমের ঘটনায় তদন্ত শুরু

আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ইতোমধ্যে গুমের শিকার ৫৫ জনের পরিবারের সদস্যরা তদন্ত সংস্থার কাছে জবানবন্দি দিয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুমের শিকার ৫৫ জনের পরিবারের সদস্যরা তার সঙ্গে বৈঠক করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, গুমের এসব ঘটনাকে ওয়াইডস্প্রেড ও সিস্টেম্যাটিক অ্যাটাক হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ প্রত্যেকটি ঘটনার মধ্যে একটি মিল রয়েছে।

তিনি আরও জানান, গুমের শিকার ২৫১ জনের মধ্যে যারা এখন পর্যন্ত ফেরত আসেননি, তাদের পেছনে একই ব্যক্তির সংশ্লিষ্টতা প্রায় ঘুরেফিরে পাওয়া যাচ্ছে। আমিনুল ইসলাম বলেন, এ ধরনের গুম নিয়ে যখনই তদন্ত শুরু হয়েছে, তখনই কিছু অপরাধীদের তৎপরতা বেড়ে গেছে। তাই ন্যায়বিচারের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে।

বিজ্ঞাপন