সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দুদকের কমিটি গঠন সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ যাচাইয়ে

দুদক সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তাঁর স্ত্রীর সম্পদ যাচাইয়ের জন্য কমিটি গঠন করেছে।

দুদকের কমিটি গঠন সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ যাচাইয়ে

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ এবং তাঁর স্ত্রী দিলশান নাহার কাকলীর সম্পদ যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করেছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে জেনারেল আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক সূত্র জানায়, ২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির ঘটনায় সাবেক এই সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে যে, তিনি ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন স্থানে বাড়ি ও ফ্ল্যাট ক্রয় এবং শত কোটি টাকা বিনিয়োগ করেছেন।

জেনারেল আজিজ আহমেদ এবং তাঁর স্ত্রী দুদকে সম্পদ বিবরণী দাখিল করেছেন। বর্তমানে তাদের দেওয়া সম্পদের তথ্য যাচাইয়ের জন্য কমিটি কাজ করছে।

জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের জুন থেকে তিন বছর বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন। এর আগে তিনি ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন।

সেনাপ্রধান হিসেবে মেয়াদের শেষ সময়ে আলজাজিরা টেলিভিশনে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হলে সরকার এবং সেনাসদর প্রতিবাদ জানিয়েছিল।

বিজ্ঞাপন