সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও ভোটকেন্দ্র নির্ধারণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার প্যানেল প্রস্তুতের কাজ চলছে।

আনোয়ারুল ইসলাম জানান, আগামী সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, সহিংসতামুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে।

ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া, জামায়াত এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেয়ার জন্য দাবি জানানো হয়েছে। তবে, ইসি মনে করে শিক্ষকদের এমন রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায়ের অন্তরায়।

বিজ্ঞাপন