সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিদিশা সিদ্দিকের জামিন পেয়েছেন হাইকোর্টে

বিদিশা সিদ্দিককে প্রতারণার মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট।

বিদিশা সিদ্দিকের জামিন পেয়েছেন হাইকোর্টে

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি খাইরুল আলমের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে বিদিশার মুক্তিতে আপাতত আইনে কোনো বাধা নেই।

গত বুধবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর হাইকোর্টে জামিনের জন্য আবেদন করা হয়।

২০০৮ সালে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির ঘটনায় ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার প্রতারণার অভিযোগে গুলশান থানায় মামলা করেন।

মামলাটি বিচার শেষে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

বিদিশা সিদ্দিক ২৬ আগস্ট তার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন।

বিজ্ঞাপন