শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাত আব্দুল্লাহর অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির তদন্তে সিফাত আব্দুল্লাহর অভিযোগের ভিন্ন চিত্র উঠে এসেছে।

বিদ্যুৎ বিল নিয়ে সিফাত আব্দুল্লাহর অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে সিফাত আব্দুল্লাহর তদন্তে ভিন্ন চিত্র প্রকাশ করেছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সিফাতের বাড়িতে মোট ৩টি আবাসিক বিদ্যুৎ মিটার সংযোগ রয়েছে। বিগত চার মাসে এই তিনটি মিটারে মোট বিদ্যুৎ বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জোনাল অফিসের কর্মকর্তারা সিফাতের বাড়িতে গিয়ে ইলেকট্রিক পণ্যের প্রকৃত তালিকা সংগ্রহের চেষ্টা করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং গেট বন্ধ করে দেন।

এর আগে, সিফাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি দাবি করেন, গত দুই মাসে ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন এবং বিষয়টিকে অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরেন।

এ ঘটনা নিয়ে সমালোচনা শুরু হলে, সিফাতকে গ্রেফতার করা হয় এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন