সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ উদ্দীন চৌধুরীর বক্তব্য

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বক্তব্য এবং আনন্দর‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ উদ্দীন চৌধুরীর বক্তব্য

লক্ষ্মীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দর‌্যালিতে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, 'বিএনপিকে হুংকার দেবেন না, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল ও তারেক রহমানের দল।'

এ্যানি আরও উল্লেখ করেন, 'গত ১৭ বছর লড়াই করতে করতে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ৬ মাস পার হচ্ছে। এখনেই আন্দোলন শুরু করেছেন, এটা ঠিক না।'

মন্ত্রী ১১ দলীয় জোটের লংমার্চ সম্পর্কে বলেন, 'এই লংমার্চে চিহ্নিত কিছু ব্যক্তি অংশগ্রহণ করেছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ কর্মসূচি গ্রহণ করেনি।'

তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, 'যেভাবে উস্কানিমূলক হুংকার দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এটা জনগণ পছন্দ করে না। এরা দেশের জন্য ক্ষতিকর।'

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মায়েদের প্রতি আহ্বান জানান, 'বাড়িবাড়ি গিয়ে মা-বোনদেরকে ইসলামের নামে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। এদের কথায় বিভ্রান্ত হবেন না।'

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবউদ্দিন সাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, পৌরসভা বিএনপি সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন প্রমুখ।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহানী গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

বিজ্ঞাপন