বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতির সাথে প্রতারণা করে গণরায়কে উপহাস করছে। তিনি আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের লংমার্চ পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, "বিএনপি যদি জুলাই সনদের একটি দফাও বাস্তবায়ন করে, তাহলে বিরোধী দল আপাতত আর আন্দোলন করবে না।" তিনি জনগণকে সতর্ক করে বলেন, বিএনপির এই প্রতারণার বিরুদ্ধে প্রতিহত করতে দেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, "দেশে বিভিন্ন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য সংবিধান সংস্কার না করা দায়ী।" তিনি জনগণের গণরায় বাস্তবায়নের মাধ্যমে বিপ্লবের ফল ঘরে তোলার আহ্বান জানান।
এ সময় এলডিপি'র সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ অভিযোগ করেন, "সব ধরণের সরকারি অফিস বিএনপির দলীয় অফিসে পরিণত হয়েছে।"