সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব, তথ্য উপদেষ্টার হেনস্তা নিয়ে অসন্তোষ

ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার হেনস্তা নিয়ে অসন্তোষ জানানো হয়েছে।

ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব, তথ্য উপদেষ্টার হেনস্তা নিয়ে অসন্তোষ

দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে হেনস্তার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে ঢাকা। আজ সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ তলব করা হয়।

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়েকে তলব করার সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে হেনস্তার বিষয়ে অসন্তোষ জানানো হয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, দিল্লি ইমিগ্রেশনের আচরণ অগ্রহণযোগ্য। তিনি ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবেন যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ বিষয়ে বলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে হেনস্তা করা অনাকাঙ্ক্ষিত। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গতকাল রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে প্রবেশে বাধা দেয় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কূটনৈতিক পত্র দিয়ে ভারতকে আগাম অবহিত করার পরও কোনো কারণ না জানিয়ে তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি সফর বাতিল করে শ্রীলঙ্কার কলম্বো হয়ে দেশে ফিরে আসেন।

বিজ্ঞাপন