জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার রায় আগামী ২৮ জুন ঘোষণা করা হবে।
আজ সোমবার দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায়ের তারিখ নির্ধারণ করেন।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মোট পাঁচজন আসামি রয়েছেন, যার মধ্যে সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান উল্লেখযোগ্য।
এদের মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি হলেন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।
মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ গত বছরের ১৮ সেপ্টেম্বর গঠন করা হয় এবং বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে রামপুরার দক্ষিন বনশ্রী এলাকায় যুবক আমির হোসেনকে গুলি করা, শিশু বাসিত খান মুসার মাথায় গুলি করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু ঘটানো এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার।