বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজনীতি

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

জুলাই আন্দোলনের সময় রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই রায় ঘোষণা করা হয়।

এ রায় বিটিভি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। আদালতের এই সিদ্ধান্ত জুলাই আন্দোলনের মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় পঞ্চম রায় হিসেবে বিবেচিত হচ্ছে।

মামলায় আসামিদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানসহ মোট পাঁচজন রয়েছেন। তবে, তাদের মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি হলেন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। পুলিশের গুলিতে বনশ্রীতে শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু ঘটে এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন