মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মিথ্যা মামলা নিয়ে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপির

ডিএমপি জানিয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা নেওয়া হবে।

মিথ্যা মামলা নিয়ে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপির

২৪ জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।

তিনি বলেন, 'জুলাই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ৫৯টি মামলা তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রতিটি মামলার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রতি ১৫ দিন পর পর এ বিষয়ে মিটিং অনুষ্ঠিত হচ্ছে।' শফিকুল ইসলাম আরও জানান, পুলিশ সদরদপ্তরও মামলাগুলো মনিটর করছে।

জুলাই আন্দোলন সংক্রান্ত একাধিক মামলা এবং মামলা বাণিজ্যের অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'এসব মামলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না।' মামলাগুলোর প্রতিবেদন তৈরির জন্য তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করা হবে।

এ সংবাদ সম্মেলনে অনলাইন জুয়াবিরোধী অভিযানের তথ্যও উপস্থাপন করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ এই অভিযানে সাড়ে ৬ হাজার এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিম কার্ড জব্দ করেছে এবং ৬ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন