মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জীবন গেলেও ২৪ হারিয়ে যেতে দেবেন না: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ২৪-এর অর্জন হারিয়ে যেতে দেবেন না বলে মন্তব্য করেছেন।

জীবন গেলেও ২৪ হারিয়ে যেতে দেবেন না: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "জীবন গেলেও ২৪ হারিয়ে যেতে দেবেন না।" বৃহস্পতিবার রাজধানীতে জামায়াত আয়োজিত আবু সাঈদসহ সব জুলাই শহীদের স্মরণে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. রহমান বলেন, "জাতি হিসেবে আমরা গর্বিত এবং লজ্জিত। অনেকে চব্বিশকে অস্বীকার করতে চায়। কারণ প্রতিবার সাধারণ মানুষ, ছাত্র, তরুণ, যুবক, শ্রমিক জীবন দিয়ে অর্জন এনে দেওয়ার পর কিছু লুটেরা সেই অর্জন ছিনিয়ে নেয়।"

তিনি আরও বলেন, "এখনো ২৪-এর অর্জন হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই প্রেক্ষিতে, চব্বিশের অঙ্গীকারকে বাস্তবায়ন করতে হবে।"

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, "পচা রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন রাজনীতি আনার জন্যই গণভোট হয়েছিল। এখন এই গণভোট নিয়েও টালবাহানা চলছে। ৭০ শতাংশ গণভোটের রায় বাস্তবায়ন হবেই, সংসদে না হলে রাজপথে।"

তিনি বলেন, "আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার চিন্তা করি না। আমাদের দেশ বাংলাদেশ। জীবন দিয়ে আমাদের নেতারা তার প্রমাণ দিয়েছে।"

বিজ্ঞাপন