রবিবার, ২৮ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

তুরাগ নদীতে ‘মরদেহ ভাসার’ খবরকে ভিত্তিহীন বলছে পুলিশ

তুরাগ নদীতে মরদেহ ভাসার খবরকে ভিত্তিহীন বলছে পুলিশ।

তুরাগ নদীতে ‘মরদেহ ভাসার’ খবরকে ভিত্তিহীন বলছে পুলিশ

তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের লাশ ভাসছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

শনিবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীদের লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

বার্তায় আরও উল্লেখ করা হয়, একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার চেষ্টা করছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

পুলিশ সকলকে অনুরোধ করেছে, বিভ্রান্তি ছড়িয়ে পড়া থেকে বিরত থাকতে এবং এ ধরনের অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

বিজ্ঞাপন