সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পুলিশের দাবি: তুরাগে ছাত্রলীগের মরদেহ ভাসার খবর ভিত্তিহীন

পুলিশ জানিয়েছে, তুরাগ নদীতে ছাত্রলীগের মরদেহ ভাসার খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

পুলিশের দাবি: তুরাগে ছাত্রলীগের মরদেহ ভাসার খবর ভিত্তিহীন

পুলিশ সদর দফতর জানিয়েছে, সামাজিক মাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’ শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে- এমন শিরোনামে সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তৎপর রয়েছে পুলিশ।

পুলিশ সবার প্রতি আহ্বান জানিয়েছে যে, এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন