বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯
রাজনীতি

মিয়ানমার হয়ে চীন করিডরের আলোচনা অব্যাহত: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার হয়ে চীন করিডরের আলোচনা অব্যাহত, সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমার হয়ে চীন করিডরের আলোচনা অব্যাহত: পররাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডরের বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর মিয়ানমার ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার হয়ে চীন, করিডরের বিষয়টি আলোচনা পর্যায়ে আছে। এটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’

শুক্রবার চীনের বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি চিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন গণমাধ্যমকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানান।

মাহদী আমিন জানান, বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনমিক করিডোরের মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো এবং পণ্য আমদানি-রপ্তানি আরও এগিয়ে নিয়ে যাওয়া।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মালয়েশিয়াতে অবৈধ ৮ হাজার বাংলাদেশি কর্মীর কাজে যোগদানের বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকা–বেইজিং সম্পর্ক আরেক ধাপে উন্নীত হয়েছে প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে।’

বিজ্ঞাপন