বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে
রাজনীতি

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে ‘অভূতপূর্ব সাফল্য’ সংসদে ধন্যবাদ প্রস্তাব

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের জন্য ধন্যবাদ প্রস্তাব পাস হয়েছে।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে ‘অভূতপূর্ব সাফল্য’ সংসদে ধন্যবাদ প্রস্তাব

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ আখ্যা দিয়ে ধন্যবাদ প্রস্তাব পাস হয়েছে। শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাব উত্থাপন করেন।

মন্ত্রী জানান, ২১ থেকে ২৬ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী তার সফরে মালয়েশিয়া ও চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুই দেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

মির্জা ফখরুল বলেন, সফরের সময় একাধিক চুক্তি সম্পাদিত হয়েছে এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। সংসদে ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ফিরে আসার সময় জাঁকজমকপূর্ণ সংবর্ধনার প্রচলিত সংস্কৃতি বন্ধ করে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের উদাহরণ স্থাপন করেছেন।

বিজ্ঞাপন