রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পাচারকৃত ২৮-২৯ লাখ কোটি টাকা ফেরত আনতে সরকারের উদ্যোগ

সরকার পাচারকৃত ২৮-২৯ লাখ কোটি টাকা দেশে ফেরত আনতে উদ্যোগ নিয়েছে।

পাচারকৃত ২৮-২৯ লাখ কোটি টাকা ফেরত আনতে সরকারের উদ্যোগ

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে সুফল পেতে নিয়মতান্ত্রিকভাবে তা বাস্তবায়ন করে দেশের ধংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারই বর্তমান সরকারের বড় লক্ষ্য।

তিনি জানান, বিগত সরকারের আমলে পাচার হওয়া ২৮-২৯ লাখ কোটি টাকা দেশে ফেরত আনতে সরকার উদ্যোগ নিয়েছে। শনিবার (২৭ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে তিনি এ কথা জানান।

জোনায়েদ সাকি আরও বলেন, বাজেটের সুফল পেতে হলে তা বাস্তবায়ন ও অর্থায়ন দুই দিকেই মনোযোগ দিতে হবে। তিনি জানান, ৪ মাসেই এনবিআরে রাজস্ব আদায়ে গতিশীলতা পেয়েছে।

এনবিআরকে পরিপূর্ণভাবে অটোমেশনের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ব্যাংক ব্যবস্থাপনাসহ আর্থিক খাতকে পুরোপুরি জবাবদিহিতার আওতায় আনা জরুরি বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন