বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অর্থনীতি

ই-বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের পরিকল্পনা সরকারের

সরকার ই-বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের উদ্যোগ নিয়েছে।

ই-বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের পরিকল্পনা সরকারের

বিদেশ থেকে ফেলে দেওয়া ইলেকট্রনিক পণ্য বা ই-বর্জ্য আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় ই-বর্জ্য সংগ্রহ করে নতুন পণ্য উৎপাদনের চেষ্টা চলছে, যা রফতানির উপযোগী হবে। ই-বর্জ্য দিন দিন একটি বড় সমস্যা হয়ে উঠছে এবং এতে ব্যবহৃত মেটালগুলো আমাদের সকলের কাছে রয়েছে।

ড. সাইমুম পারভেজ আরও জানান, অটোরিকশার ব্যাটারি ব্যবস্থাপনা নিয়ে সরকারের কিছু পরিকল্পনা রয়েছে। এছাড়া, ইলেকট্রিক ভেহিকল (ইভি) ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত চার্জিং স্টেশন নিশ্চিত করার জন্যও সরকারের দৃষ্টি রয়েছে।

সরকার সারাদেশে ওয়েস্ট ম্যানেজমেন্টে জোন তৈরি করার পরিকল্পনা করছে, যেখানে ই-বর্জ্য আলাদা করা হবে। এ বিষয়ে সরকারের একটি বিশদ পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রিনিউয়েবল এনার্জি ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। বেসরকারি খাতকেও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান ড. সাইমুম পারভেজ।

বিজ্ঞাপন