বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়া সমৃদ্ধ অর্থনীতি সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়া সমৃদ্ধ অর্থনীতি গঠন সম্ভব নয়, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়া সমৃদ্ধ অর্থনীতি সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠন সংক্রান্ত গবেষণা ফলাফল অবহিতকরণ কর্মশালায় বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়া সমৃদ্ধ অর্থনীতি গঠন সম্ভব নয়।

মন্ত্রী জানান, সরকার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের একই ছাতার নিচে এনে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা করছে। ২০২৮ সালের মধ্যে উপজেলা পর্যায়ে ১৫১টি স্বাস্থ্যসেবা অবকাঠামোর নির্মাণকাজ শেষ হবে।

তিনি বলেন, মানুষের স্বাস্থ্যসেবা উন্নত করতে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠনসহ প্রস্তাবিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন জরুরি। তবে, সব কিছু একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাছাই করে পাইলট প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ শুরু করতে হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, স্বাস্থ্য সুরক্ষা এখন সময়ের দাবি। স্বাস্থ্যসেবাকে কার্যকরভাবে সমন্বিত করে একটি কাঠামোর আওতায় আনা প্রয়োজন।

বিজ্ঞাপন