রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ৫টি বিষয় নিয়ে কাজ করছে সরকার: তিতুমীর

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ৫টি বিষয় নিয়ে কাজ করছে সরকার, জানান তিতুমীর।

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ৫টি বিষয় নিয়ে কাজ করছে সরকার: তিতুমীর

অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার ৫টি বিষয় সামনে রেখে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার বিকেলে পরিকল্পনা কমিশনে পরিকল্পনা মন্ত্রনালয়ের আওতাধীন সংস্থাগুলোর ১৮০ দিনের অগ্রগতি ও সরকারের নির্বাচনী ইশতেহার নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে নবায়নযোগ্য বিদ্যুতের দিকে যেতে হবে। আগামী ৫ বছর ৫ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার।’

স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন দরকার বলেও মন্তব্য করেন তিতুমীর। তিনি জানান, হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সুত্রে পেয়েছে।

বিজ্ঞাপন