বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
স্বাস্থ্য

ডেঙ্গুর প্রকোপে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৫৩১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩১৬।

ডেঙ্গুর প্রকোপে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৫৩১৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যার ফলে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া, হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩১৬ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮২৪ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১৫, চট্টগ্রামে ২৫৬, খুলনায় ২৫৪, ময়মনসিংহে ১১৪, রাজশাহীতে ১৭০, রংপুরে ৭০ ও সিলেটে ১৭ জন আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন