বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৩২৭

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩২৭ জন।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৩২৭

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে বুধবার (১৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১৭৭ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন, ময়মনসিংহে একজন ও বরিশালে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১,১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮ হাজার ৫৭০ জনে।

নতুন করে ১২৮ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, ফলে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮৪০ জনে পৌঁছেছে।

১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

বিজ্ঞাপন