দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে এ মৃত্যুর ঘটনা ঘটে।
এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন। ২৮ নভেম্বর শনিবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট দুই লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।
এই সংখ্যা থেকে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের। এ সময়ে সন্দেহজনক হাম রোগে এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৭ হাজার ৩১৪ জন।