শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৬১৯ রোগী, মৃত্যু শূন্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ভর্তি হয়েছেন ৬১৯ রোগী, মৃত্যু শূন্য।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৬১৯ রোগী, মৃত্যু শূন্য

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৯ জন রোগী। তবে, এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫২৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৫৯ জনে।

শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি নতুন রোগীদের সংখ্যা হলো: ঢাকা বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২৪ জন, খুলনা বিভাগে ১০৬ জন, রাজশাহী বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ৮ জন।

বিজ্ঞাপন