ঢাকা ও আশপাশের এলাকায় আজ রাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় রাতের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এছাড়া, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫০ শতাংশ ছিল বলে জানা গেছে। আবহাওয়া অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।